রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬ টাইম ভিউ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। রোববার দুপুরে পুলিশ সদরদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, দুদকের মামলায় ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুবাই পুলিশ গত ১২ জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ পুলিশকে এই গ্রেপ্তারের খবর আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর