বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সিরিজটি খেলতে আইপিএল ছেড়েছেন রাজা

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

পাঁচ ম্যাচের টি-টোয়েন্ট সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ের। সিরিজটি শুরু হবে আগামী ৩মে থেকে। সিরিজটি খেলতে আইপিএল ছেড়েছেন সিকান্দার রাজা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজা নিজেই এ বিষয়টি জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘ধন্যবাদ ভারত। আমাকে নেওয়ার জন্য আইপিএল এবং পাঞ্জাব কিংসকেও ধন্যবাদ। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। এখন দেশের প্রতি দায়িত্ব পালনের সময়।

আমাদের খুব দ্রুতই আবার দেখা হবে।’
এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন রাজা। নয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নাম্বারে আছে পাঞ্জাব। দলটির হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রাজা।

দুই ম্যাচে ২১.৫০ গড়ে ৪৩ রান এসেছে তাঁর ব্যাট থেকে। আর বল হাতে এক ম্যাচে বোলিং করে কোনো উইকেট পাননি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে জিম্বাবুয়ের অধিনায়ক রাজা। তারুণ্যে আর অভিজ্ঞতার মিশেলে দল গড়েছে জিম্বাবুয়ে। ৩ মে শুরু হওয়া পাঁচ ম্যাচের সিরিজটি শেষ হবে আগামী ১২মে।

সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে যথাক্রমে ৩, ৫ ও ৭মে। শেষ দুই ম্যাচ খেলতে ঢাকা ফিরবে দুই দল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২মে হবে শেষ দুই টি-টোয়েন্টি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর