বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৮২ টাইম ভিউ

ক্রীড়া ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজের মধ্য দিয়েই চলতি বছরে প্রথমবার মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের মধ্যে প্রথম ম্যাচে টাইগাররা হোঁচট খেলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে নাজমুল হাসান শান্তর দল।

আর সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জেতায় শেষ ম্যাচ নিশ্চিতভাবেই জিততে চাইবে দুই দলই। শনিবার বেলা তিনটায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ইতিহাস গড়ার মিশনে শ্রীলংকার ‍মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাট করবে সফরকারীরা।

এদিকে শ্রীলংকার বিপক্ষে এর আগে কখনোই কোনো টি-২০ সিরিজ জেতেনি বাংলাদেশ। শুধু তাই নয়, এই সিরিজের আগে দ্বিপাক্ষিক সিরিজে লঙ্কানদের বিপক্ষে এর আগে কোনো ম্যাচও জেতেনি টাইগাররা। সেই শ্রীলংকার বিপক্ষে এবার সিরিজ জয়ের সুযোগ নাজমুল হোসেন শান্তর দলের।

এই সিরিজের প্রথম ম্যাচটা জিততে জিততে হেরেছে বাংলাদেশ। হারের মুখ থেকে দলকে ম্যাচে ফিরিয়েছিলেন জাকের আলী অনিক এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দুর্দান্ত ইনিংস খেললেও ফিনিশিংটা দিতে পারেননি তাদের কেউই। শেষ ওভারে ১২ রানের লক্ষ্যে ব্যাট করে ৮ রানের বেশি করতে পারেনি টাইগাররা।

প্রথম ম্যাচের আক্ষেপ ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য ১১ বল হাতে রেখে টপকে গেছে টিম টাইগার্স। তবে এই ম্যাচে জয়ের চেয়েও বড় বিষয় হলো রানে ফিরেছেন অধিনায়ক শান্ত এবং সৌম্য সরকার। শান্ত ৩৮ বলে ৫৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন আর সৌম্যর ব্যাট থেকে এসেছে ২৬ রান।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলংকা যতবারই মুখোমুখি হয়েছে ততবারই উত্তেজনা ছড়িয়েছে। মাঠ এবং মাঠের বাইরের অনেক ঘটনা সেই উত্তাপে ঘি ঢেলেছে। এবারের সিরিজেও বিতর্ক আর প্রতিদ্বন্দ্বিতা কম দেখা যায়নি। সিলেটে শনিবার শেষ ম্যাচের নাটকীয়তার অপেক্ষায় বাংলাদেশ এবং শ্রীলংকা ক্রিকেট সমর্থকরা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর