শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল উরুগুয়ে

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

ফাইনালে ওঠার লড়াইয়ে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে লড়বে উরুগুয়ে। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর ৬টায় মুখোমুখি হবে দল দুটি।

তবে হাইভোল্টেজ এ ম্যাচের আগে বড় দুঃসংবাদই পেয়েছে উরুগুইয়ানরা। এ ম্যাচে রোনাল্ড আরাউহোর সার্ভিস পাচ্ছে না সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা।

কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ব্রাজিলকে হারানোর ম্যাচে মাংসপেশিতে চোট পেয়েছিলেন এই সেন্টারব্যাক। মূলত এই চোটই তাকে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে।

চোটের কারণে টুর্নামেন্ট থেকে আরাউহোর ছিটকে যাওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, মূলত মাংসপেশিতে আঘাত পেয়েছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। তাই কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনাল এবং এর পরের ম্যাচটি (যদি ফাইনালে ওঠে) আর খেলতে পারবেন না তিনি।

এদিকে চোট কাটিয়ে মাঠে ফিরতে কতদিন সময় লাগবে, তা নিয়ে কিছুই জানা যায়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বার্সেলোনার এই ডিফেন্ডারের মাঠে ফিরতে প্রায় ২ মাস সময় লাগবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর