বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

স্বাস্থ্য অধিদপ্তরের ৮৪ জন কর্মচারীকে বদলি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ টাইম ভিউ

 

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিভিন্ন পদে কর্মরত ৮৪ জন কর্মচারীকে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের এসব কর্মচারীকে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো। আগামী সাত কর্মদিবসের মধ্যে বদলি করা কর্মচারীদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে আদেশে।

এতে আরো বলা হয়, সাত কর্মদিবসের মধ্যে কর্মস্থলে যোগদান করা না হলে আট কর্মদিবস থেকে সরাসরি অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবে। এ ছাড়া জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

১৫ জানুয়ারির মধ্যে বদলি করা কর্মচারীদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে।

তালিকা দেখুন : ক্লিক করুন এখানে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর