শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

হাদিকে হত্যা: বাইকের মালিক সন্দেহে আটক হান্নানের জামিন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ টাইম ভিউ
হাদিকে হত্যা: বাইকের মালিক সন্দেহে আটক হান্নানের জামিন
হাদিকে হত্যা: বাইকের মালিক সন্দেহে আটক হান্নানের জামিন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হওয়া আব্দুল হান্নান জামিনে মুক্তি পেয়েছেন।রবিবার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৩ ডিসেম্বর হাদিকে গুলির ঘটনার পর সন্দেহভাজন হিসেবে আব্দুল হান্নানকে আটক করে র‍্যাব-২। পরে তাকে পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়। পরদিন ১৪ ডিসেম্বর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ডে থাকাকালে হান্নানকে একটি মোটরসাইকেল শোরুমের মালিকের মুখোমুখি করা হয়। পাশাপাশি বিআরটিএ সূত্রে তার নামে নিবন্ধিত দুটি মোটরসাইকেলের তথ্য পাওয়া যায়। এর মধ্যে একটি সুজুকি জিক্সার এবং অন্যটি ইয়ামাহা ব্র্যান্ডের।

তবে তদন্তে জানা গেছে, হাদিকে গুলির ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেলটি ছিল হোন্ডা ব্র্যান্ডের হর্নেট মডেলের। হান্নানের মালিকানাধীন সুজুকি জিক্সার মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৫। ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরের সঙ্গে একটি অঙ্কের অমিল পাওয়া গেছে। তদন্তে দেখা যায়, যে নম্বরের শেষে ৬ থাকার কথা, সেখানে ৫ শনাক্ত করা হয়েছে।রিমান্ড শেষে গত ১৭ ডিসেম্বর আব্দুল হান্নানকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হন শহীদ শরিফ ওসমান হাদি। দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তাকে বহনকারী অটোরিকশায় গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর