মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৩ টাইম ভিউ
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকার

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ১,২৪৮ জন এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮৯ জন।

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে সবচেয়ে বেশি ছয় জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলার হিসাবেও ঢাকায় সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যু হয়েছে। অবশ্য এই সময়ে সারাদেশে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২১ জনের।

গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১,১৩৩ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১,৫৯৯ জন। একই সময়ে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭,৫৭৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫,২৪১ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর