বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

হার্ট ভালো রাখতে যা খাবেন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১২৫ টাইম ভিউ

দেহের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ হার্ট। এই হার্টকে চাঙ্গা রাখতে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানটি হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এটি বৃদ্ধ বয়সেও হার্ট রাখে চাঙ্গা। ভালো রাখে ত্বকের স্বাস্থ্য, মজবুত করে স্মৃতিশক্তি। কোন কোন খাবারে এই উপাদান পাবেন জেনে নিন।

বাঁধাকপি

ওমেগা থ্রি অ্যাসিড সমৃদ্ধ একটি পরিচিত সবজি হলো বাঁধাকপি।‌ টাটকা সবুজ বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। শরীরে এর ঘাটতি থাকলে চিকিৎসকরা বাঁধাকপি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

ফুলকপি

বাঁধাকপির পাশাপাশি আরেকটি একইরকম সবজি হার্ট ভালো রাখে। সেটি হলো ফুলকপি। বাঁধাকপির মতোই ক্রুসিফেরাস গোত্রের সবজি এটি। তাই এতেও প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা হার্টকে চাঙ্গা রাখে।

ব্রকলি

ক্রুসিফেরাস গোত্রের আরেকটি সবজি হলো ব্রকলি। এটি ফুলকপির মতোই দেখতে। তবে রং সবুজ। হার্ট অ্যাটাকসহ হার্টের বড় বড় রোগ ঠেকাতে দারুণ উপকারী এই সবজি। নিয়মিত ব্রকলি খেলে বৃদ্ধ বয়সেও হার্ট চাঙ্গা রাখে এই সবজি।

চিয়াবীজ

এমনিতে ওজন কমাতে এই বীজ বেশ কাজে দেয়। ডায়েট করতে হলে অনেকেই চিয়া বীজ বেছে নেন। এর মধ্যেও রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। যা হার্টের জন্য উপকারী। তাই হার্ট ভালো রাখতে এই বীজকেও করে নিন নিত্যসঙ্গী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর