সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

হিলিতে কমেছে পেঁয়াজ-রসুনের দাম

অর্থনীতি ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ টাইম ভিউ
হিলিতে কমেছে পেঁয়াজ-রসুনের দাম

তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজ ও রসুনের দাম। মোকামে সরবরাহ বৃদ্ধির কারণে দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

কেজিপ্রতি দেশি পেঁয়াজ ১৫ টাকা কমে বর্তমানে ৩০ টাকায় বিক্রি হচ্ছে, দেশি রসুন কেজিপ্রতি ৬০ টাকা থেকে কমে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আদা ১১০ থেকে ১২০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। রমজান মাসে দাম কমার কারণে অনেকটাই খুশি সাধারণ ক্রেতারা।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা রফিকুল জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে কিছু কিছু নিত্যপণ্যের দাম কমেছে। বিশেষ করে পেঁয়াজ, রসুন, আলুর দাম কমেছে। গত সপ্তাহে দেশি পেঁয়াজ কিনেছিলাম ৪৫ টাকা কেজি বর্তমানে ২৮ থেকে ৩০ টাকা, রসুন কিনেছিলাম ১০০ থেকে ১২০ টাকা কেজি, বর্তমানে রসুন ৭০ টাকা কেজি। রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে থাকলে সাধারণ ক্রেতাদের জন্য অনেক সুবিধা হয়।

হিলি বাজারের বিক্রেতা রায়হান কবির জানান, মোকামে নিত্যপণ্যের সরবরাহ বৃদ্ধির কারণে দাম কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের মতো ক্রেতা নেই। রমজান মাসে ক্রেতা বেশি থাকার কথা থাকলেও আগের তুলনায় অনেক কম। প্রশাসন অনেক সময় খুচরা বাজারে অভিযান পরিচালনা করে থাকে, তবে খুচরা বাজারে অভিযান পরিচালনা না করে মোকামে নিয়মিত অভিযান পরিচালনা করলে নিত্যপণ্যের দাম আরও কমে আসবে।

এদিকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে হিলির বাজারসহ আশপাশের বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ী নিত্যপণ্য মজুদ করে বা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেই লক্ষে উপজেলা প্রশাসন মাঠে কাজ করছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছে এবং অর্থ জরিমানাও করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর