বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

১৫ বছর পর টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান-আয়ারল্যান্ড

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

খেলাধুলা: পাকিস্তান দলের আয়ারল্যান্ড সফরের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী মে মাসে তিনটি টি-টোয়েন্টি খেলবে দল দুটি।  ম্যাচ তিনটি হবে ১০, ১২ ও ১৪ মে। সবগুলো ম্যাচই হবে ডাবলিনের ক্যাসল এভিনিউয়ে।

এই সংস্করণে এখন পর্যন্ত কেবল একবারই দেখা হয়েছে দল দুটির। ২০০৯ সালের জুনে ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে পাকিস্তান জিতেছিল ৩৯ রানে।

পাকিস্তান সবশেষ আয়ারল্যান্ড সফর করেছিল ২০১৮ সালের মে মাসে, খেলেছিল আয়ারল্যান্ডের অভিষেক টেস্টে। তারপর কোনো সংস্করণেই আর দেখা হয়নি দল দুটির। ২০২০ সালের জুলাইয়ে ডাবলিনে পাকিস্তানের দুটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও কোভিড মহামারীর কারণে স্থগিত হয় ওই সিরিজ।

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সংস্করণে এক ডজন ম্যাচ খেলবে পাকিস্তান। আয়ারল্যান্ড সফরের আগে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা। এই সিরিজ শুরু হবে ১৮ এপ্রিল, শেষ হবে ২৭ এপ্রিল। এরপর আয়ারল্যান্ড সফর শেষে ইংল্যান্ডে ২২ মে থেকে স্বাগতিকদের বিপক্ষে পাকিস্তান খেলবে চারটি টি-টোয়েন্টি।

বিশ্বকাপের আগে মে মাসে নেদারল্যান্ডসের বিপক্ষেও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের। তবে পিসিবির অনুরোধে গত নভেম্বরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় এই সিরিজ। অন্যান্য সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এবং ক্রিকেটারদের ‘ওয়ার্কলোড’ বিবেচনায় ওই অনুরোধ করেছিল পিসিবি।

পাকিস্তান সবশেষ খেলেছে গত জানুয়ারিতে, সেটাও ২০ ওভারের সংস্করণেই। নিউ জিল্যান্ডে ওই সফরে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে হারে তারা।  আয়ারল্যান্ড এই মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারে আফগানিস্তানের বিপক্ষে। তবে একমাত্র টেস্টে আফগানদের হারিয়ে এই সংস্করণে নিজেদের প্রথম জয়ের স্বাদ পায় আইরিশরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর