বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

১৫ সদস্যের দল ঘোষণা বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : এক দিনের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। গত মাসে ১৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন প্যাট কামিন্সেরা। সেখান থেকে তিন জনকে বাদ দেওয়া হয়েছে।

বাদ পড়েছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি, পেসার নেথান এলিস ও স্পিনার তানবীর সঙ্গ। বিশ্বকাপে অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিয়েছেন নির্বাচকেরা। দলে সুযোগ পাননি মার্নাশ লাবুশেনও। লাল বলের ক্রিকেটের নির্ভরযোগ্য ব্যাটারকে সাদা বলের ক্রিকেটে দলে নেয়নি অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতত্ব দেবেন কামিন্স। নতুন বলে তার সঙ্গে রয়েছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। চতুর্থ পেসার হিসাবে নেওয়া হয়েছে শন অ্যাবটকে। স্পিনার হিসাবে রয়েছেন অ্যাস্টন অ্যাগার ও অ্যাডাম জ়াম্পা।

দলের ব্যাটিং বিভাগে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেডেরা রয়েছেন। অস্ট্রেলিয়ার দলে অলরাউন্ডার বেশি। মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস ও ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে তারা। দলে দুই উইকেটরক্ষককে নেওয়া হয়েছে। তারা হলেন অ্যালেক্স ক্যারে ও জশ ইংলিশ।

অস্ট্রেলিয়ার ১৫ জনের দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারে, জশ ইংলিশ, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর