মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

২৬ বাংলাদেশির অভিযোগ শুনে পদক্ষেপ নিলেন ফিজির প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৯১ টাইম ভিউ

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজির প্রধানমন্ত্রী স্টিভেনি রাবুকার কাছে বিভিন্ন অভিযোগ নিয়ে গিয়েছিলেন রাজধানী সুভার একটি সুপারমার্কেটে কর্মরত ২৬ জন বাংলাদেশি অভিবাসী শ্রমিক। প্রধানমন্ত্রী তাদের কথা শুনেছেন এবং অভিযোগের তদন্ত করতে পদক্ষেপও গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার সুভায় ফিজির প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে যান এই শ্রমিকরা। প্রধানমন্ত্রী তাদের সাক্ষাৎ দিলে তারা সুপারমার্কেটের মালিকপক্ষের বিরুদ্ধে নিজেদের আবাসনের দুরবস্থা, প্রয়োজনীয় খাবারের অভাব এবং নিয়োগচুক্তির লঙ্ঘন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তোলেন।

প্রধানমন্ত্রী রাবুকা তাদের অভিযোগ শোনেন, ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলেন এবং যেসব অভিযোগ এই শ্রমিকরা নিয়ে এসেছেন— সেসব তদন্ত করতে কর্মসংস্থান মন্ত্রী ও অভিবাসন বিষয়ক মন্ত্রীকে নির্দেশ দেন।

বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী রাবুকা বলেন, “আত্মসম্মানে আঘাত হানে— এমন কোনো জীবনযাপনের দিকে কোনো কর্মীকে ঠেলে দেওয়া উচিত নয়। আইন মেনে চলা একটা ব্যাপর, কিন্তু শ্রমিকদের জীবনযাপনের মান উন্নত করার ব্যাপারটি শুধু আইন নয়— নিয়োগ কর্তৃপক্ষের সদিচ্ছার ওপরও নির্ভর করে।”

ফিজির প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের ফিজির অনেক নাগরিকও বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন। আমরা কখনও চাই না যে তাদের সঙ্গে বাজে ব্যবহার করা হোক কিংবা তাদেরকে ঠকানো হোক। ঠিক সে কারণেই ফিজিতে যেসব বিদেশি নাগরিক কাজ করছেন, তাদের প্রতি আমাদের আচরণ অনুরূপ হওয়া উচিত।” সূত্র : দ্য ফিজি টাইমস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর