রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

৩০০ আসনে জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৭৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ মুহূর্তে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তালিকা পাঠ করে শোনাচ্ছেন ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং মনোনয়নপ্রত্যাশী অনেকেই উপস্থিত রয়েছেন।
এবার নৌকা প্রতীকে নির্বাচন করতে ৩ হাজার ৩৬২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে দলের মনোনয়ন বোর্ড দফায় দফায় বৈঠক করে।
রোববার সকালে গণভবনে মনোনয়নপ্রত্যাশী সবাইকে গণভবনে ডেকে নির্দেশনা দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর