বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

৪ দিনের মধ্যে চালের দাম কমানোর নির্দেশ খাদ্যমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : চালের চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তাই চার দিনের মধ্যে যেকোনো মূল্যে চালের দাম কমাতে কড়া নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে নিজ মন্ত্রণালয়ে ধান-চালের বাজার ঊর্ধ্বগতি রোধকল্পে মিল মালিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, শপথ নেয়ার পর থেকে চালের দাম কমতে শুরু করেছে। ভরা মৌসুমে দাম বাড়ার কারণ নেই। ফুডগ্রেড লাইসেন্স অবশ্যই থাকতে হবে। লাইসেন্স ছাড়া ধান-চাল মজুতকারীদের ছাড় দেয়া হবে না। আটটি বিভাগে কাল থেকে একযোগে অভিযান চলবে।চাল সরবরাহে কোনো ঘাটতি নেই জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, নতুন মজুত আইন হয়েছে। জোরপূর্বক প্রয়োগ করতে চাই না। ব্যবসায়ীরা সরকারের প্রতিপক্ষ না। সাত দিন পর পর প্রত্যেকের মজুত ও কেনার তথ্য জানাতে হবে। সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

দেশের প্রতি দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন করতে হবে। নতুন পদ্ধতিতে বাজার নিয়ন্ত্রণে কাজ করবো। একদিকে অভিযান অন্যদিকে বিবেক। বাজার স্বাভাবিক করার নির্দেশ দিয়েছি। দাম কোনোভাবে বাড়াতে পারবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর