বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

৫৫ বছর পর অ্যানফিল্ডে লিভারপুল বধ করলো নটিংহ্যাম ফরেস্ট

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

সাড়ে পাঁচ দশকের অপেক্ষার অবসান হলো নাটিংহ্যাম ফরেস্টের। শেষবার ১৯৬৯ সালে তারা অ্যানফিল্ডে স্বাগতিকদের বিপক্ষে জয় পেয়েছিলো। শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রিমিয়ার লিগের ম্যাচে তারা লিভারপুলকে হারায় ১-০ গোলে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ভঙ্গিতে খেলতে থাকলেও গোল করতে পারছিলো না স্বাগতিকরা। একাধিক সুযোগ তৈরি হলেও সেগুলো লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় সালাহ, লুইস দিয়াস, দারউইন নুনেসরা। প্রথমার্ধে কেউই গোল না করতে পারায় গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচের প্রথম ভাগ।

বিরতির পরেও একই ভুল করতে থাকে আর্না স্লটের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পান সালাহ। দুরূহ কোণ থেকে লিভারপুলের অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ম্যাচের ৭২তম মিনিটে নটিংহ্যামের ইংলিশ উইঙ্গার ক্যালাম হাডসনের গোলে লিড পায় তারা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

চলতি মৌসুমে এই প্রথম গোল হজম করল লিভারপুল। টানা তিন জয়ের পর পেলো প্রথম হারের তেতো স্বাদ। অন‍্য দিকে নটিংহ‍্যাম পেল আসরে প্রথম জয়। ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রাখা লিভারপুল গোলের জন‍্য ১৪ শট নেয়, এর পাঁচটি ছিল লক্ষ‍্যে। নটিংহ‍্যাম পাঁচ শটের তিনটি রাখে লক্ষ‍্যে।

উল্লেখ্য, ৪ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে লিভারপুল। সমান সংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে নটিংহ্যাম ফরেস্ট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর