শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মোহাম্মদপুরে উপসচিব মাসুদা বেগমের গাড়ি ঘিরে অপ্রীতিকর ঘটনা ইরানি অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায় বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক কারিগরি ত্রুটিতে ৪ ঘণ্টা বিলম্বিত বিমানের লন্ডন ফ্লাইট আদ্‌-দ্বীন হাসপাতালের রেফার্ড রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশ মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগে গতিশীল হবে সম্মিলিত ইসলামী ব্যাংক : গর্ভনর দেশের বাজারে আবারও কমাল স্বর্ণ ও রুপার দাম

৫ রোগ নিয়ন্ত্রণে প্রতিদিন যে ফল খাবেন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

প্রতিদিন একটি করে আপেল খেলে নানাবিধ রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এ কথা তো প্রচলিত। তবে পুষ্টিবিদেরা বলছেন, একই রকম গুণ থাকা সত্ত্বেও নাসপাতি ততটা জনপ্রিয় নয়। অথচ কী নেই এই ফলে! নাসপাতির মধ্যে রয়েছে ফাইবার। এই ফাইবার পেটের জন্য ভালো। আয়রন সমৃদ্ধ এই ফল রক্তাল্পতার সমস্যা নিরাময় করে। রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করতেও এই ফলের জুড়ি মেলা ভার। নাসপাতি খেলে আর কী কী উপকার হয় জেনে নিন-

ডায়াবিটিস নিয়ন্ত্রণ করে

নাসপাতির মধ্যে রয়েছে ‘অ্যান্থোকাইনিন’ নামক একটি উপাদান। যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই ফলের গ্লাইসেমিক ইনডেস্ক কম। তাই রক্তে শর্করা বেড়ে যাওয়ার ভয় নেই।

হার্ট ভালো রাখে

নিয়মিত নাসপাতি খেলে রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। তাই হার্ট ভালো রাখতে চাইলেও নাসপাতি খাওয়া যায়। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই ফল রক্তচাপ স্বাভাবিক রাখতেও সাহায্য করে।

প্রদাহনাশক

নাসপাতিতে রয়েছে ভিটামিন সি এবং কে। এই দু’টি ভিটামিন শরীরে প্রদাহনাশক হিসাবে কাজ করে। প্রদাহজনিত নানা রকম সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারে এই ফলটি।

হজমশক্তি ভালো রাখে

নাসপাতির মধ্যে ফাইবারের পরিমাণ বেশি। হজম সংক্রান্ত সমস্যা নিরাময়ে নাসপাতি খাওয়া যায়। আবার, কোষ্ঠকাঠিন্য নিরাময় করতেও এই ফলটির জুড়ি মেলা ভার।

ওজন কমায়

ফাইবারে সমৃদ্ধ এই ফল ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। ফাইবার আসলে অন্ত্র ভালো রাখে। আর অন্ত্র ভালো থাকলে বিপাকহারও ভালো হয়। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর