বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের সূচি প্রকাশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১২৩ টাইম ভিউ

খেলা ডেস্ক : ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ দল। এরই মধ্যে টি-২০ এবং ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়েছে। যেখানে টি-২০ সিরিজ হারের ক্ষত ওয়ানডেতে এসে ঘুচিয়েছে টিম টাইগার্স। সোমবার চট্টগ্রামে লঙ্কানদের হারিয়ে ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে স্বাগতিকরা।

ওয়ানডে শেষে এবার মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে। এরপর ৩০ মার্চ থেকে দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন নাহিদ রানা। ২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ১৫ ম্যাচে ৬৩ উইকেট পেয়েছেন তিনি। গতিময় পেসার হিসেবে আলাদা খ্যাতি আছে এই ফাস্ট বোলারের। সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন রানা। বোলিংয়ে পরিসংখ্যানটা খুব আহামরি না হলেও নজর কেড়েছিলেন গতি দিয়ে। এ ছাড়া টেস্ট স্কোয়াডে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস ও তরুণ পেসার মুশফিক হাসান।
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের টেস্ট দিয়ে অবসর ভেঙে ফিরছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাকে রেখেই ১৭ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ড।

১ম টেস্টে বাংলাদেশের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর