বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

তামিম ও মেহেদী হাসান মিরাজের ফোনালাপ ফাঁস

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১২৩ টাইম ভিউ

খেলা ডেস্ক : এক সময়ের অন্তরঙ্গ বন্ধু সাকিব আল হাসান আর তামিম ইকবালের দন্ধের কথা এখন সারাবিশ্ব জানে। এর মধ্যেই ক্রিকেট দুনিয়ায় সোরগোল ফেলে দিয়েছে এবার দুই ঘনিষ্ঠ বন্ধু তামিম ও মুশফিকুর রহিমের মনোমালিন্যের খবর। অন্তত তেমনটাই জানা গেলো সম্প্রতি ফাঁস হওয়া তামিম ও মেহেদী হাসান মিরাজের এক ফোনালাপে।

এই ফোনালাপে তামিম পরিষ্কার বলেছেন, মুশফিককে ছোটবেলা থেকে বিশ্বাস করার কোনো প্রতিদান তিনি পেলেন না।
যদিও আগামী মৌসুমেও তাদের এক দলে খেলার কথা ছিলো। কিন্তু তামিমকে কিছু না জানিয়েই মুশফিক আলাদা দল করার উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ করেন তামিম। পুরো বিষয়টা জাতির সামনে পরিষ্কার করার জন্য আজ রাতেই তামিম ফেসবুক লাইভে আসবেন বলে জানান।

আজ তামিম ইকবালের জন্মদিন।
এমন দিনটাতেই এই বিড়ম্বনা ছড়িয়ে পড়াতে নিশ্চয়ই বিব্রত জাতীয় দলের সাবেক অধিনায়ক। ফলে আজই তিনি সব খোলসা করে দিতে চান।

তামিম ইকবাল আর মুশফিকের অন্তরঙ্গতার কথা কারো অজানা নয়। সদ্য সমাপ্ত বিপিএলেই দু জন এক দলে খেলেছেন।
বিপিএলে শিরোপা জয়ের পর তামিম বড় কৃতিত্ব দিয়েছেন মুশফিককেই। এরপর তামিম বলেছিলেন, তারা প্রায় এরকম দল নিয়েই পরের বছর খেলতে চান। কিন্তু মুশফিক সেই কথার ওপর আস্থা না রেখে নিজেই দল করতে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তামিম। সাকিব-তামিমের মত এবার মুশফিক-তামিমের মধ্যেও চরম দ্বন্দ্ব দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফোনালাপে তামিম বলেন, গত বিপিএলে তাদের যেমন দল ছিলো, তিনি প্রায় সেরকম দলই পরের বছর রাখতে চেয়েছিলেন।
কিন্তু মুশফিক কথা রাখেননি ‘মুশফিক এটা কোনো কাজ করছে রে মিরাজ? ফাইনালের পরে আমাদের মিটিংয়ে কী কথা হইছে? আমি তোরে ওই সময় একটা কথা বলছিলাম না যে আমরা চেষ্টা করব যে ৭০ থেকে ৮০ পারসেন্ট আমরা যেন সেইম টিম থাকতে পারি। ঠিক আছে? আর এই কথার আমার বেইসই ছিল তুই মুশফিক সব সহ। ঠিক না?’

তামিম অভিমান করে বলেছেন, তিনি জাতীয় দলে থাকলে, অধিনায়ক হিসেবে থাকলে তার সাথে এরকম ব্যবহার কেউ করতো না। আজ সবাই সুযোগ নিচ্ছে, ‘যদি ক্যাপ্টেন থাকতাম তাহলে তো তোরা এটা করতে পারতিনা। এখন আমার দাম নাই- তাই তোরা এসব করছো। অসুবিধা নাই মিরাজ, সময় আমারও তো আসবে। একটা কথা শোন- পৃথিবীটা গোল তুই ওই সাইডে আমি এই সাইডে, কালকে আমি ওই সাইডে বসবো তুই এই সাইডে আসবি। বিষয়টা ভুলে যাইসনা, তোর বড়ভাইকেও বলে দিস।’

তামিম সবচেয়ে দুঃখ পেয়েছেন, মুশফিক তাকে একেবারেই কিছু না জানিয়ে আলাদা দল করার সিদ্ধান্ত নেওয়ায়। সেটা না লুকিয়েই তিনি বলেছেন, ‘ছোটবেলা থেকে ও আমার ফ্রেন্ড। ও একবার আমাকে অ্যাটলিস্ট বলত, চলে যাওয়ার আগে। অ্যাটলিস্ট তখন তো আমার একটু শান্তি হইতো যে, বলে গেছে। অসুবিধা নাই মিরাজ। সময় আমারও তো আসবে। এখন তো ন্যাশনাল টিমে খেলিনা তাতে অনেকের ভাব বেড়ে গেছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর