বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

৩-১ ব্যবধানের দারুণ এক জয় পেলো আর্জেন্টিনা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১২৬ টাইম ভিউ

খেলা ডেস্ক : বাংলাদেশ সময় বুধবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় এই প্রীতি ম্যাচে লস এঞ্জেলেসের মেমোরিয়াল স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে পড়ে ডি মারিয়ারা। তবে দ্বিতীয়ার্ধে একে একে তিনটি গোল করে শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় পায় আলবিসেলেস্তারা।

এদিন ম্যাচের ৩৪ মিনিটেই গোল হজম করে আর্জেন্টিনা। এ সময় পাল্টা আক্রমণে উঠে গোল করেন কোস্টারিকার ম্যানফ্রেড উগালদে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লস টিকোসরা।

তবে বিরতির পর পরই সমতা ফেরে আর্জেন্টিনা। এ সময় (৫২ মি.) ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার নেওয়া বাম পায়ের শট পোস্টের ডান পাশের উপরের কোণা দিয়ে জালে প্রবেশ করে।৫৬ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে আসা বলে খুব কাছ থেকে হেড নিয়ে জালে জড়ান আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

৭৭ মিনিটে লাওতারো মার্টিনেজ গোল পেলে ব্যবধান হয়ে যায় ৩-১। এ সময় রদ্রিগো ডি পলের বাড়িয়ে দেওয়া বল থেকে ডান পায়ের শটে গোলটি করেন মার্টিনেজ। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আগের ম্যাচে এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। আজ জিতল ৩-১ ব্যবধানে। এরপর জুনে আবার প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ গুয়েতেমালা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর