খেলা ডেস্ক : জমজমাট শিরোপা লড়াই হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে। ত্রিমুখী ওই যুদ্ধে কখনও শীর্ষে থাকে লিভারপুল আবার এক নম্বরে উঠে আসে আর্সেনাল। এই দুই দলকে পেছনে ফেলে এখন ইংলিশ লিগের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। লুটন টাউনকে হারিয়ে আর্সেনাল ও লিভারপুলের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে গেছে পেপ গার্দিওলার দল।
নিজ মাঠে বর্তমান চ্যাম্পিয়নরা ৫-১ গোলে বিশাল ব্যবধানে হারিয়েছে লুটন টাউনকে।
ইত্তিহাদে গ্যালারিতে সমর্থকরা ঠিকমতো বসার আগেই গোল পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। এ জন্য তাদের ধন্যবাদ দেওয়া উচিত লুটন টাউনের ডাইকি হাসিওকাকে! তাঁর আত্মঘাতী গোলেই তো নিজ মাঠে শুরম্নতে এগিয়ে গিয়েছিল পেপ গার্দিওলার দল। এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ম্যানসিটি।দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাতেও কোভাসিচ। জুলিয়ান আলভারেজের অ্যাসিস্টে বল জালে জড়িয়েছেন তিনি। সিটিজেনদের সহজ জয়ে স্কোরশিটে নাম উঠিয়েছেন আর্লিং হালান্ডও। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে লড়্গ্যভেদ করেছেন নরওয়ের এই ফরোয়ার্ড।
তিন গোল হজমের পর একটি গোল শোধ দেয় সফরকারী দলটি। ৮১ মিনিটে লুটনের হয়ে গোল করেন রস বার্কলে। এই গোল হজমের খানিকটা পর আবার গোল ম্যানসিটির। এবার বল জালে জড়িয়েছেন জেরেমি ডোকু। জোসকো গ্যাভারডিওলের অ্যাসিস্টে লুটনের এবার পেরেক ঠুকেন তিনি।
খানিকটা পরে গোল উত্সব করেন গ্যাভারডিওল নিজেও। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন তিনি।
বিশাল জয়ে আর্সেনাল ও লিভারপুলকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনরা অবশ্য ম্যাচও খেলেছে একটি বেশি। ৩২ ম্যাচ খেলে ম্যানসিটির অর্জন ৭৩ পয়েন্ট। সমান ৩১ ম্যাচ খেলে আর্সেনাল ও লিভা্রপুলের সংগ্রহ সমান ৭১ পয়েন্ট।
আগামীকাল অ্যানফিল্ডে লিভারপুল খেলবে ক্রিস্টাল প্যালেসের বিপড়্গে আর এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল আতিথ্য দেবে অ্যাস্টন ভিলাকে। নিজ নিজ ম্যাচ জিতলে ম্যানসিটিকে পেছনে ফেলার সুযোগ আছে আর্সেনাল ও লিভারপুল দুই দলের সামনেই। এই দুই দলের পয়েন্ট সমান হলেও গোল পার্থ্যক্যে এগিয়ে আর্সেনাল। ইএসপিএন