বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নিজের বায়োপিকে শাহরুখকে চান জস বাটলার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১১৭ টাইম ভিউ

খেলা ডেস্ক : আইপিএলের বদৌলতে বলিউডের তারকাদের সম্পর্কে ভালোই জানাশোনা হয়ে গেছে বিদেশি ক্রিকেটারদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলোর বিভিন্ন অনুষ্ঠানে ক্রিকেটারদের আলাপচারিতা দেখলে ব্যাপারটা আরো স্পষ্ট হবে।

বলিউডের তারকাদের মধ্যে আইপিএলের সবচেয়ে নিয়মিত মুখ শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম স্বত্বাধিকারীও তিনি।

নিজের বায়োপিকে বলিউড কিং খ্যাত শাহরুখকে চাওয়ার কথা জানিয়েছেন জস বাটলার। ইংল্যান্ড উইকেটকিপার ব্যাটার আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির এক ভিডিওতে আইপিএল সতীর্থ ট্রেন্ট বোল্টের সঙ্গে আলাপচারিতায় দেখা যায় বাটলারকে। রয়্যালস র‍্যাপিড ফায়ার নামে সেই ভিডিওতে একজন আরেকজনকে প্রশ্ন করেন।

এক প্রশ্নে বাটলারের কাছে বোল্ট জানতে চান নিজের বায়োপিকে বলিউডের কোন নায়ককে দেখতে চান তিনি? বাটলারের উত্তর, ‘শাহরুখ খানকে দেখতে চাই।’ পাল্টা প্রশ্নে কিউই পেসার বোল্টের উত্তর, ‘আমরা সবাই শাহরুখকে ভালোবাসি।’

পরে বাটলারের এক প্রশ্নে নিজের প্রিয় ক্রিকেটারের নামও জানিয়েছেন বোল্ট, ‘লোকেশ রাহুল আমার প্রিয় ক্রিকেটার।’ অন্যদিকে এখনো খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে বাটলারের কাছে বিরাট কোহলির কাভার ড্রাইভ পছন্দের শীর্ষে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর