বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ভারতের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে একদিন আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আসন্ন এই সিরিজের জন্য এবার ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিসিবির ঘোষিত ১৫ সদস্যের দলে নতুন করে দলে ডাক পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি। হারমানপ্রীত কৌরদের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতিদের এই সিরিজের সবকটি ম্যাচই হবে সিলেটে।

আসন্ন এই সিরিজ খেলতে ভারতের মেয়েরা বাংলাদেশে এসে পৌঁছাবেন ২৩ এপ্রিল। ২৮ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশ-ভারতের লড়াই মাঠে গড়াবে। সিরিজের প্রথম দুটি ও শেষ ম্যাচটি হবে দিবারাত্রির। এছাড়া তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি শুরু হবে বেলা ২টায়।

এবারের সফর নিয়ে মোট তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতের মেয়েরা। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জেতে ভারত। গত বছরের জুলাইয়ে সর্বশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে। আসন্ন সিরিজের জন্য সফরকারীরা আগেই দল ঘোষণা করেছে। ভারতীয় দলে নতুন মুখ দুইজন। তারা হলেন আশা সোভানা ও সাজানা সজীবন। এছাড়া দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা পাতিল ও দয়ালন হেমলতা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর