বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বাংলাদেশের ভাবনার জায়গা এখন ব্যাটিং বিভাগ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১০৭ টাইম ভিউ

খেলা ডেস্ক : আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় না থাকলেও দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল বাংলাদেশে এসেছে ভারত নারী ক্রিকেট দল। ঢাকায় পৌঁছে বিশ্রাম না করে বিমানবন্দর থেকে সিরিজের ভেন্যু সিলেটে গেছে সফরকারীরা। এই সিরিজের প্রস্তুতি নিতে অবশ্য আগে থেকেই সেখানে অবস্থান করছে বাংলাদেশ নারী দল। চলমান অনুশীলন ক্যাম্পের তৃতীয় দিন ছিল গতকাল।

 

সম্প্রতি নাজমুল হোসেনদের মতো নিগার সুলতানারাও মিরপুরনির্ভর হয়ে পড়েছেন। তবে সেপ্টেম্বর-অক্টোবরে ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপ ভাবনায় এই সিরিজের সূচি সিলেটে রেখেছে বিসিবি। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলো স্পোর্টিং উইকেটে হয়। মিরপুরে দেখা যায় স্পিননির্ভর উইকেট বেশি থাকে।

 

সিলেটের উইকেট প্রসঙ্গে নিগার বলেন, ‘ভারত এখানে সুবিধা পেলে আমরাও তো পাব। ভালো উইকেটে ব্যাটাররা মন খুলে খেলতে পারে।’
তবে বিশ্বকাপের আগে বাংলাদেশের ভাবনার জায়গা এই ব্যাটিং বিভাগ। ৪ এপ্রিল শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নিগার ছাড়া সবাই ব্যর্থ হন রান করতে, ইনিংস বড় গড়তে।

মূলত ব্যাটারদের ব্যর্থতায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হারে বাংলাদেশ। ভারত সিরিজে অমন হতশ্রী অবস্থা থেকে বের হতে চান নিগার, ‘পুরো ব্যাটিং বিভাগ কষ্ট করেছে। আমাদের ফিরতে হবে। এই দলটাই তো শেষ কিছুদিন ভালো করেছিল। এখন আমরা একটু খারাপ সময় পার করছি।

 

এ জন্য সিলেটে অনুশীলন ক্যাম্পে ব্যাটাররা নেটে বাড়তি সময় কাটাচ্ছেন। নিজেদের সমস্যা নিয়ে নিজেরা আলোচনা করে সমাধান বের করার চেষ্টা করছেন। ভারত সিরিজের শুরুতে ব্যাটাররা ছন্দে ফিরতে পারলে দলের পরিবেশ বদলে যাবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। একই সঙ্গে দুই দলের সর্বশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মিরপুরে যে উত্তাপ ছড়িয়েছিল, তার রেশ এই সিরিজেও থাকতে পারে বলে মনে করেন নিগার, ‘ভারত ভালো দল। তারা আমাদের চ্যালেঞ্জ করবে। সে চ্যালেঞ্জ কিভাবে ফিরিয়ে দিতে হবে আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর