বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১১৫ টাইম ভিউ

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পর্দা উঠতে যাচ্ছে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের। একই বছরে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও। নারী বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের উৎসাহ খানিকটা বেশি। কারণ এবারের বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া টুর্নামেন্টটির সূচি প্রকাশ করেছে আইসিসি।

আজ রোববার (৫ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করেছে। ১০টি দলের অংশগ্রহণে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৩ অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি। বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২-তে।

সূচি ঘোষণা ও ট্রফি উন্মোচনে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস। সঙ্গে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

এবারের নারী বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো হলো বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া বাকি দুই দলকে বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর