বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরাজয়ের সন্নিকটে ভারত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২১৯ টাইম ভিউ

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরাজয়ের সন্নিকটে ভারত। নিজেদের ব্যাটিং ব্যর্থতার কারণ হিসাবে পিচকে দায়ী করল তারা। ভারতীয় ক্রিকেটারদের অভিযোগ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হচ্ছে খারাপ পিচে। তৃতীয় দিনের শেষে ২৯৬ রান পিছিয়ে যাওয়ার পরে ভারতীয়দের ধারণা ওভালের পিচ না কি এখন আর আগের মতো নেই।

প্রথম ইনিংসে ৪৬৯ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়। রাহানে, শার্দূল ঠাকুররা সামান্য ভরসা যোগালেও কাজের কাজ কিছু হয়নি। শার্দূল বলেন, “এ বারের পিচটা আলাদা। গত বার যখন এই পিচে খেলেছিলাম আমরা জানতাম আকাশে মেঘ থাকলে বল নড়াচড়া করবে। সে বার খেলা যত এগিয়েছিল, ততই ব্যাটিং সহায়ক পিচ হয়ে গিয়েছিল। এ বার সেটা হচ্ছে না। বৃহস্পতিবার, শুক্রবার বল ওঠা নামা করেছে।”

ভারতীয় বোলারদের বিরুদ্ধে যদিও অনায়াসে রান তুলেছেন ট্রেভিস হেড, স্টিভ স্মিথরা। অস্ট্রেলিয়া এখনও ২৯৬ রানে এগিয়ে। হাতে রয়েছে ছ’উইকেট। শার্দূল ঠাকুর এখনও ভারতের জয়ের সম্ভাবনা দেখছেন। তিনি বলেন, “ক্রিকেট খুবই মজার খেলা। কোনও রানই জেতার রান বলা যায় না। আইসিসি ফাইনালে তো বলাই যায় না। একটা ভাল জুটি অনায়াসে ৪৫০ রান তাড়া করে ম্যাচ জিতিয়ে দিতে পারে। গত বছর ইংল্যান্ড ৪০০ রান তাড়া করে জিতেছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর