বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আম্পায়ার শরফুদ্দৌলা

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১১৬ টাইম ভিউ

১ জুন অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে এই দায়িত্ব সামলাবেন তিনি। আজ এক সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

ডালাসে স্থানী সময় ১ জুন (বাংলাদেশ সময় পরিদন) আয়োজক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা।

সে ম্যাচে শরফুদ্দৌলার সঙ্গে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ। টেলিভিশন আম্পায়ারের দায়িত্ব পালন করবেন স্যাম নোগাজস্কি। চতুর্থ বা রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবে ল্যাংটন রুসেরে। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর