বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কোপা আমেরিকার আগেই উরুগুয়ে থেকে কাভানির অবসর

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

কোপা আমেরিকার আসর শুরু হতে আর একমাসও বাকি নেই। এর আগেই অবসরের ঘোষণা দিলেন উরুগুয়ের কিংবদন্তি এডিনসন কাভানি। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৩৭ বছর বয়সী কিংবদন্তি স্ট্রাইকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন কাভানি।

উরুগুয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড কাভানির। এছাড়া উরুগুয়ের ইতিহাসে সবথেকে বেশি গোল করা ফুটবলারের তালিকাতেও দ্বিতীয় স্থানে রয়েছেন এই স্ট্রাইকার। উরুগুয়ের জাতীয় দলের হয়ে ১৩৬টি ম্যাচ খেলে গোল করেছেন ৫৮টি, রয়েছে ১৭টি অ্যাসিস্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন কাভানি।

এখন তিনি আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে খেলেন। ক্লাব ফুটবলে কাভানি নাপোলির হয়ে খেলেছেন। এছাড়াও খেলেছেন পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে। পিএসজির হয়ে ৩০১টি ম্যাচে ২০০ গোল করে কিলিয়ান এমবাপ্পের পরে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।

কাভানি উরুগুয়ের হয়ে ২০১১ সালে কোপা আমেরিকা জেতেন। ২০১৮ সালের ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে ১০ গোল করে কনমেবলে সর্বাধিক গোলদাতা হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর