বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ভারতীয়রা সব জায়গায়, আমরাই বিশ্বকে শাসন করছি: হার্দিক

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

আইপিএলে মুম্বাইয়ের অধিনায়কত্ব নিয়ে খুব খারাপ মৌসুম পার করলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ছিল সমালোচনাও। তবে আইপিএলে যত খারাপ ফর্মে থাকুন না কেন, দেশের জার্সি গায়ে চাপাতেই স্বমহিমায় ফিরলেন হার্দিক পান্ডিয়া।
পেয়েছেন দর্শকদের সমর্থনও।

ইনিংস বিরতির পর তাই বললেন, ভারতীয়েরা সব জায়গায় রয়েছে। কারণ তারা বিশ্বকে শাসন করেন।
বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির গ্যালারি না ভরলেও যারা খেলা দেখতে এসেছিলেন, তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন হার্দিক। বলেন, “দর্শকদের সামনে খেলতে সব সময়ই ভাল লাগে।

আমরা ভারতীয়েরা বিশ্বের সব জায়গায় রয়েছি। আমরা বিশ্বকে শাসন করি। তাই এই মাঠেও দর্শকদের দেখে খুব ভাল লাগছে।”
দেশের জার্সিতে ফেরা প্রসঙ্গে হার্দিক বলেছেন, “দেশের হয়ে খেলতে সব সময় ভাল লাগে।

আমি গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করি। অতীতে বিশ্বকাপে দলের হয়ে অবদান রেখেছি। ঈশ্বরের আশীর্বাদও আমার সঙ্গে রয়েছে।”
আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে ছিলেন দারুণ সফল। চার ওভার বল তো করলেনই, দলের সফল বোলারও হলেন তিনি।

২৭ রানে নিয়েছেন ৩ উইকেট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর