বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

প্রিমিয়ার লিগের বিরুদ্ধে আদালতে চ্যাম্পিয়ন ম্যান সিটি

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

ম্যানচেস্টার সিটি অ্যাসোসিয়েটেড পার্টি ট্রানজ্যাকশন (এপিটি) নিয়ম বাতিল চেয়ে প্রিমিয়ার লিগের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে।
ক্লাবগুলিকে তাদের মালিকদের সাথে যুক্ত কোম্পানিগুলির সাথে স্পনসরশিপ চুক্তি বৃদ্ধি করা থেকে বিরত রাখা, ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে ২০২১ সালে এপিটি নিয়মগুলি চালু করেছিল।

এপিটি নিয়মে বলা হয়েছে, ক্লাবের মালিকানার অংশীদার রয়েছে এমন কোনও সংস্থার সঙ্গে স্পনসরশিপ চুক্তি করতে গেলে ইচ্ছামতো দাম বাড়িয়ে দেখানো যাবে না। সেই সংস্থার স্বচ্ছ বাণিজ্যিক মূল্য অনুসারে সেই চুক্তি হতে হবে।

কৃত্রিম ভাবে চুক্তির অর্থ বাড়ানো যাবে না। অতীতে এ ধরনের চুক্তির ক্ষেত্রে বিরাট অঙ্কের স্পনসরশিপ মূল্য দেখানো হত। কারণ তার বিরোধিতা করার কেউ ছিল না। এতে সেই সংস্থাগুলিরও লাভ হত বাণিজ্যিকভাবে।

প্রিমিয়ার লিগের নিয়মটি নিয়ে আপত্তি রয়েছে ম্যানচেস্টার সিটির। এই নিয়মের কারনে ক্লাবের ব্যবসা কমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সিটির পক্ষ থেকে।

সিটি ক্লাবটি আবুধাবির শাসক পরিবারের মালিকানাধীন এবং এর স্পন্সরগুলোর মধ্যে রয়েছে আবুধাবি ভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজ।

সূত্র: এপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর