বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

‘দুদিন আগের কথা ভুলে যান’, ভারত ম্যাচের আগে পাকিস্তান কোচ

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯৩ টাইম ভিউ

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত- পাকিস্তান। প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ২ ম্যাচ জেতায় এখন সুপার এইটে ওঠার পথ অনেক কঠিন হয়ে গেছে বাবর আজমদের জন্য। অন্যদিকে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে অনেকটা স্বস্তিতে আছে রোহিত শর্মারা।

রবিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। এমনিতেই বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচের চাপ, পাকিস্তান আরো চাপে আছে বাবর আজমদের টিকে থাকার লড়াই বলে। তবে এ ম্যাচের আগে দলকে নতুন করে কোনো বাড়তি অনুপ্রেরণা দেওয়ার দরকার নেই বলে মনে করেন পাকিস্তানের কোচ গ্যারি কারস্টেন।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গ্যারি কারস্টেন বলেন, ‘এটা একটি বড় ম্যাচ, ভারতের বিপক্ষে নামার আগে পাকিস্তান দলকে বাড়তি অনুপ্রেরণা দেওয়ার দরকার নেই।

আমাদের শেষ কয়েক দিনের কথা ভুলে যেতে হবে। আমাদের শুধু এগিয়ে যেতে হবে, এটিই এখন একমাত্র পথ। (যা হয়েছে) দুদিন আগের কথা ভুলে যান। আমরা এখন ওটা ফিরিয়ে আনতে পারব না।

যা চলে গেছে তা গেছে, তাই আমরা এগিয়ে যেতে চাই।’
পাকিস্তানের শক্তিশালী পেস আক্রমণ (মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ) যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবশ্য ম্যাচ জেতাতে পারেনি, তবুও বোলিংয়েই বড় ভরসা পাকিস্তানের- এমন প্রশ্নের জবাবে গ্যারি কারস্টেন বলেন, ‘এটা অবশ্যই আমাদের শক্তির জায়গা। আমরা আমাদের দলের ভারসাম্য রেখে খেলতে চাই। মাঠে নামার আগে আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে স্পিন, ভালো পেস বিকল্প এবং লম্বা ব্যাটিং লাইন আছে।’

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে নানা ধরনের সমালোচনা হয়েছে।

প্রস্তুতি ম্যাচ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারত নাসাউ স্টেডিয়ামেই খেলেছে। এ নিয়ে ভারত কোনো বাড়তি সুবিধা পাচ্ছে কি না? এমন প্রশ্নের উত্তরে পাকিস্তান কোচ বলেন, ‘এই বিষয়ে আমি নিশ্চিত না। কারণ আমি ভবিষ্যদ্বাণী করতে পারি না যে কী ঘটবে। আমি জানি না দুই ম্যাচ খেলায় কোনো সুবিধা হবে কি না।’

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর