বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনের রহস্য বললেন কেকেআর কোচ

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

ক্রিকেটারদের জীবনে যৌনমিলন কতটা দরকার? এমন এক অদ্ভুত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহকারী কোচ অভিষেক নায়ারকে। প্রশ্ন শুনে একেবারে থতমত খেয়েছিলেন তিনি। নায়ার কিন্তু প্রশ্ন শুনে এড়িয়ে যাননি। জবাব দিয়েছেন তিনি।

তবে কী জবাব দিলেন নায়ার?
সম্প্রতি একটি আলোচনাসভায় যোগ দিয়েছিলেন নায়ার। সেখানে সঞ্চালক তাকে প্রশ্ন করে বসেন , “শেষ প্রশ্ন। ক্রিকেটারদের জীবনে যৌনমিলনের কতটা গুরুত্ব আছে?”

হঠাৎ এমন প্রশ্ন শুনে প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকেন নায়ার। তারপরে মৌনতা ভেঙে তিনি সঞ্চালককেই পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি ইতিবাচক না নেতিবাচক, কোন ধরনের প্রভাবের কথা বলছেন? এই প্রশ্নের জবাব খুবই সহজ।

প্রত্যেকটা মানুষের জীবনে যৌনমিলন দরকার। কোনো মানুষই নইলে বাঁচতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, এটা ভালো না খারাপ? কিংবা কত বার যৌনমিলন দরকার।’
অভিষেক নায়ার আরো জানান, এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই।

খেলার ওপর এর কতটা প্রভাব পড়ে তারও কোনো পরিসংখ্যান নেই। তিনি বলেন, ‘প্রত্যেকের কাছে এটা স্বাভাবিক একটা বিষয়। সবার ক্ষেত্রে তার গুরুত্বও আলাদা। কেউ বেশি যৌনমিলন করে। আবার কেউ প্রয়োজন ছাড়া করে না।

এর তো কোনো নিয়ম নেই। ক্রিকেটারদের উন্নতি বা অবনতির ক্ষেত্রে এর কতটা গুরুত্ব আছে আমি জানি না।’
তবে খেলোয়াড়দের জীবনে যৌনতা নতুন বিষয় নয়। সব খেলার সঙ্গে যুক্ত অনেক তারকাকে যৌনতা নিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়েছে। নানা রকমের বিতর্কিত ঘটনা প্রকাশ্যে এসেছে। ক্রিকেটেও তা দেখা গিয়েছে। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো আলোচনা হয়নি।

বেশ কয়েক বছর ধরে কেকেআরের সহকারী কোচের দায়িত্বে রয়েছেন নায়ার। কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জেতানোর নেপথ্যে বড় ভূমিকা রয়েছে তার। ভারতীয় ক্রিকেটারদের তুলে আনার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে এই কোচের। আগামী দিনেও কলকাতার হয়ে এই কাজ করে যেতে চান বলে জানিয়েছেন নায়ার।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর