বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পাকিস্তানের এমন হারের যে ব্যাখ্যা দিলেন বাবর আজম

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১২২ টাইম ভিউ

মাত্র ১২০ রানের লক্ষ্য দিয়েছিল ভারত কিন্তু এই রান টপকে যেতে পারেনি পাকিস্তান। এক পর্যায়ে শেষ ৬ ওভারে দরকার ছিল ৪০ রান, হাতে সাত উইকেট। এরপরও পাকিস্তান ম্যাচ হেরেছে ৬ রানে। এই হারে এখন টুর্নামেন্ট থেকে বিদায়ের ঘোর শঙ্কায় সাবেক চ্যাম্পিয়নরা।

এমন হারের পেছনে বেশ কয়েকটি কারণ তুলে ধরেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
নিউইয়র্কে আগে ব্যাট করে ভারত তুলেছিল ১১৯ রান। এত অল্প রান তাড়া করতে নেমেও ভুল করে বসে পাকিস্তান। তবে শুরুটা ভালোই করেছিল তারা।

১২ ওভারে ২ উইকেটে তাদের রান ছিল ৭২। এরপরই পথ হারায় পাকিস্তান। হার্দিক পাণ্ডে, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি ইফতেখার-শাদাব খানরা।
শেষ দিকের ব্যাটিং ব্যর্থতার কারণেই ম্যাচ হারতে হয়েছে জানান বাবর আজম,’আমাদের পরিকল্পনা ছিল একদম সহজ।

স্বাভাবিক খেলাটা খেলে স্ট্রাইক রোটেট করা। ওভার প্রতি ৫-৬ রান নেওয়া। কিন্তু আমার মনে হয়, অনেক বেশি ডট খেলেছি এতে চাপ বেড়ে যায়। এরপর একের পর এক উইকেট হারিয়েছি এবং শেষ দিকের ব্যাটারকে কাছ থেকে খুব বেশি আশা করতে পারেন না।’
এছাড়া পাওয়ার প্লেতে রান তুলতে না পারাকেও দায়ী করেছেন বাবর,’আমরা প্রথম ৬ ওভারে সেরা অবস্থায় ছিলাম না।

আমাদের লক্ষ্য ছিল ৪০-৪৫ রান করা কিন্তু তা পারিনি, একটি উইকেটও হারিয়ে বসি। এরপর ডেথ ওভারেও একই ভুল করেছি।’ পাওয়ার প্লেতে পাকিস্তানের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৫ রান।
যুক্তরাষ্টের পর ভারতের কাছে হারায় গ্রুপপর্ব থেকে পাকিস্তানের বিদায় অনেকটা নিশ্চিত। ভারত ও যুক্তরাষ্ট্রের পয়েন্ট সমান ৪। পাকিস্তানের শূন্য। শেষ দুই ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। ১১ জুন তৃতীয় ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ কানাডা। আর ১৬ জুন গ্রুপের শেষ ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর