বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ভারত-পাকিস্তান ম্যাচের ভ্লগ করতে গিয়ে ইউটিউবারের মৃত্যু

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১১৭ টাইম ভিউ

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভ্লগ করতে গিয়ে এক ইউটিউবারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের করাচিতে। ম্যাচের আগে করাচির একটি শপিং মলে ভ্লগ করার সময় নিরাপত্তারক্ষীর গুলিতে মৃত্যু হয়েছে পাকিস্তানের এই ইউটিউবারের।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ইউটিউবারের নাম সাদ আহমেদ।

রবিবার ভারত-পাক ম্যাচের আগে করাচির একটি শপিং মলে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে ম্যাচ সম্পর্কে সবার সঙ্গে কথা বলছিলেন। কে জিততে পারে, কোন ক্রিকেটার ভাল খেলবেন, এই সব প্রশ্ন করে জবাব রেকর্ড করছিলেন তিনি। তখনই এই ঘটনা ঘটে।

জানা যায় , ঐসময় নিরাপত্তারক্ষীর সঙ্গেও ম্যাচের ব্যাপারে কথা বলার চেষ্টা করেন সাদ। কিন্তু ওই নিরাপত্তারক্ষী কোনো জবাব দিতে চাননি। সাদ বার বার তাকে প্রশ্ন করেন। একটা সময় পরে হঠাৎ করে ওই নিরাপত্তারক্ষী সাদকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

সাদের এক বন্ধুর সূত্রে জানা যায় , শপিং মলে ভ্লগ করতে যাওয়ার আগে তাকে ফোন করেছিলেন সাদ। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল সে।
একটি ইনস্টাগ্রাম ভিডিওতে সেই নিরাপত্তারক্ষীকে একটি বক্তব্যও দিতে দেখা যায়। ভিডিওতে নিরাপত্তারক্ষী বলেন, “ছেলেটা বার বার বিরক্ত করছিল। মাথা গরম হয়ে গিয়েছিল।

তাই গুলি চালিয়ে দিয়েছিলাম। তাতে কী হয়েছে। যা মনে হয়েছিল করেছি।”

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর