বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

এবার অপেক্ষা ঘুচাতে চান এমবাপ্পে

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জেতার সুখস্মৃতি আছে কিলিয়ান এমবাপ্পের। জিতেছেন নেশন্স লিগের শিরোপাও। কিন্তু এখনো একটি শিরোপা অধরা আছে ফরাসি এই ফরোয়ার্ডের। সেটা ইউরো চ্যাম্পিয়নশিপ।

আজ থেকে শুরু হতে যাওয়া এই আসরের শিরোপা জিতে অপেক্ষা ফুরাতে চান এমবাপ্পে।
২৪ বছর আগে সর্বশেষ ২০০০ সালে ইউরোপের মুকুট জিতেছিল ফ্রান্স। এরপর আর জেতা হয়নি। ইউরোর গত আসরে এমবাপ্পে খেললেও সেভাবে আলো ছড়াতে পারেননি।

ফ্রান্সও বিদায় নেয় শেষ ষোলো থেকে।
২৫ বছর বয়সি এই ফরোয়ার্ড এবার শিরোপার স্বপ্নই দেখছেন, ‘সত্যি বলতে, আমি খুব করে ইউরো জিততে চাই। আমি বিশ্বকাপ জিতেছি, নেশন্স লিগ জিতেছি, এই একটা ট্রফি যেটি জাতীয় দলের হয়ে এখনো পাইনি। আসলেই এটা জিততে চাই আমি।

ডি’ গ্রুপে ফ্রান্সকে লড়তে হবে পোল্যান্ড, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার বিপক্ষে। এমবাপ্পেও মানছেন কঠিন চ্যালেঞ্জ তাদের সামনে, ‘নিশ্চিতভাবেই অসাধারণ একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমার দেশের ইতিহাস লেখার আরেকটি সুযোগ আমাদের সামনে। আমি প্রস্তুত। অবশ্যই লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে।

সবাই জানে, ইউরো জেতা কতটা কঠিন। কেননা, আমরা দেখতে পাচ্ছি, সবগুলো দল খুবই শক্তিশালী। আমাদের গ্রুপটা ভীষণ কঠিন, কিন্তু আমরা এর জন্য প্রস্তুত।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর