বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের অধিনায়ক কে, বাবর নাকি অন্য কেউ

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

আগামী আগষ্টে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেবে পাকিস্তান। এই সিরিজে পাকিস্তান দলের নেতৃত্ব দিবেন কে, এই প্রশ্ন উঠেছে পাকিস্তানের ক্রিকেটপাড়ায়। বাবর নাকি অন্য কেউ দলপতি হবেন টি- টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পর সেই প্রশ্ন জোরদার হয়েছে ক্রিকেটাঙ্গনে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বাবরকে নিয়ে ভাবছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিশ্বকাপে তার অধিনায়কত্ব নিয়ে সন্তুষ্ট নয় দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। তাই অন্তবর্তীকালীন টেস্ট অধিনায়ক শান মাসুদেই ভরসা পিসিবির।
গত বছর ওয়ানডে বিশ্বকাপে চরম ব্যর্থতার পর সমালোচনার মুখে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। মাঝখানে শাহিন আফ্রিদির হাতে অধিনায়কত্বের ভার থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের বাবরের হাতেই দলের দায়িত্ব দেয় পিসিবি।

তবে এবারও পিসিবিকে হতাশ করলেন বাবর। তার হতাশাজনক নেতৃত্বে প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে পাকিস্তান।
পাকিস্তান-বাংলাদেশ টেস্ট সিরিজের মধ্য দিয়ে পাকিস্তানের নতুন হেড কোচের দায়িত্ব বুঝে নেবেন জ্যাসন গিলেস্পি। নিজের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে পরপর দুটি বিশ্বকাপের হতাশা ভুলাতে দলকে নতুন আঙ্গিকে সাজাবেন তিনি।

যে কারণে অধিনায়ক হিসেবে শান মাসুদকে পরিকল্পনায় রেখেছে বোর্ড।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর