শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে কি না, প্রশ্ন আবদুস সালামের রুহুল কবির রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি থানায় জিডি নেপালে আরও ২ হ্রদে জমছে পানি, নতুন করে বন্যার ঝুঁকি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের আরও ৩১২ এজেন্সি রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত : রেড ক্রস নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’: ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড়

ইসলামী ব্যাংক হাসপাতালে অভিযানে স্বাস্থ্যমন্ত্রী, ৭ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১১৩ টাইম ভিউ

রাজধানীর মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে নানা অনিয়ম দেখতে পেয়ে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের জন্য সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধবার (১৯ জুন) হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী। পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। অভিযোগ ছিল- মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টার হৃদরোগের জন্য বিশেষায়িত হাসপাতাল। অথচ জরুরি বিভাগে ইসিজিসহ অন্যান্য যন্ত্রপাতি আধুনিক হলেও নেই ইকো করার ব্যবস্থা। অর্থাৎ তাৎক্ষণিকভাবে ইকো করাতে হলে রোগীকে নিয়ে যেতে হবে তিনতলা অথবা পাঁচতলায়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কোনো রোগীকে ইকো করাতে হলে সিসিইউতে যোগাযোগ করা হয়, সেখানে ইকো মেশিন আছে। আবার কোনো একজন রোগী এলেই যে সঙ্গে সঙ্গে ইকো করতে হবে সেটাও সঠিক না। ফলে জরুরি বিভাগে ইকো থাকা বাধ্যতামূলক কিছু না।

এদিকে, হাসপাতালের অভ্যর্থনা ডেস্কে লাইসেন্স টানিয়ে রাখার কথা থাকলেও তা মানা হয়নি। কর্তৃপক্ষই বলছে, ৫০ বেডের হাসপাতালে রোগী রয়েছে তার চেয়ে বেশি।

এসময় হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিসিইউ ও আইসিইউ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। প্রাথমিকভাবে সাত দিনের আল্টিমেটামে এসব অসঙ্গতি ঠিক করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে গণমাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগী কখনোই বেশি ভর্তি রাখা উচিত না। আর সবসময় যাতে একটা ভালো ব্যবস্থাপনা থাকে সেটা বলে দিয়েছি। ওনাদের সময় দিয়েছি। এরপর আবার আমাদের লোকজন এসে দেখে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর