প্রথমবারের মতো কোনো সংস্করণের বিশ্বকাপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়েছে প্রোটিয়াদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার এমন দুর্দান্ত সুযোগ হাতছাড়া হওয়ায় মানসিকভাবে এখনো বিধ্বস্ত ডেভিড মিলার।
সামাজিক মাধ্যমে গতকাল মনের এমন অবস্থার কথাই জানিয়েছেন মিলার।
ভারতের বিপক্ষে শেষ ৬ বলে ১৬ রানের সমীকরণ মেলাতে না পারার আক্ষেপে যখন পুড়ছেন প্রোটিয়া ব্যাটার তখন তাকে নিয়ে গুজব ছড়িয়েছে হতাশায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন তিনি।
এমন সংবাদ শুনে যারপরনাই হতাশ মিলার। তাই তাকে নিয়ে ছড়ানো গুজবের বিপরীতে নিজের মতামত জানিয়ে দিয়েছেন তিনি। এখনই ব্যাট-প্যাড তুলে রাখছেন না বলে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়েছেন ৩৫ বছর বয়সী ব্যাটার।
দক্ষিণ আফ্রিকাকে এখনো সেরাটা দেওয়ার বাকি রয়েছে বলে মনে করেন মিলার। বাঁহাতি ব্যাটার বলেছেন,‘কিছু মিথ্যা প্রতিবেদনের বিপরীতে জানাচ্ছি, আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেইনি। প্রোটিয়াদের হয়ে খেলা চালিয়ে যেতে চাই। এখনো সেরাটা দেওয়ার বাকি আছে।