বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে আন্দোলন : তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৭৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তারা বার বার এক দফা দেয়। ১৩, ১৪, ১৯ এবং ২২ সালের ডিসেম্বরে এক দফা দিয়েছে। তাদের এক দফা বেলুনের মতো ফুটে যায়। এক দফার আন্দোলন মাঠে মারা গিয়েছিল। এবারো তাদের এক দফা ফুটে যাবে।বুধবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, বিএনপির অবস্থা হয়েছে সাপের মতো। সাপ যেমন বার বার খোলস পাল্টায়, বিএনপিও বার বার খোলস পাল্টায়। বিএনপি পাগলা কুকুরের মতো হয়ে গেছে। তারা ইসরাইলের গোয়েন্দা মেন্দি এন সাফাদির সঙ্গেও বৈঠক করে। কোনো সন্ত্রাসী, নৈরাজ্যকারী ও ইসরাইলের এজেন্টদের আমরা ক্ষমতায় আসতে দেব না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় নেতারা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Purboposhchimbd

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর