বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মেসিকে ছাড়া মাঠে নেমে বড় লজ্জা হার ইন্টার মায়ামির

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১২৪ টাইম ভিউ

চলমান কোপা আমেরিকায় জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় পার করছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। অন্যদিকে তাদের ছাড়াই বেশ ছন্দে ছিল ইন্টার মায়ামি। টানা পাঁচ ম্যাচেই অপরাজিত ছিল দলটি।

এবার সিনসিনাটির কাছে বড় ব্যবধানে হেরে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে গেল টাটা মার্টিনোর দল। এই জয়ে টেবিলের শীর্ষে উঠে গেল সিনসিনাটি।

রবিবার (৭ জুলাই) ওহাইওর টিকিউএল স্টেডিয়ামে ১০ জনের মায়ামিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। সিনসিনাটির হয়ে স্কোরশিটে নাম লেখান পাঁচ ফুটবলার। জোড়া গোল করেন ইউয়া কুবো।

সিনসিনাটির হয়ে ইউয়া কুবো, লুসিয়ানো অ্যাকোস্টা, পাভেল বুকা, জেরার্ডো ভ্যালেনজুয়েলা এবং ইয়ামিল আসাদ গোল করেন। অন্যদিকে মায়ামি হয়ে একমাত্র গোলটি করেন সারহি ক্রিভ্তসভ। এ ছাড়া ম্যাচের ৬২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির অভিজ্ঞ মিডফিল্ডার বুসকেটস।

দুর্দান্ত জয়ের দিনে ৫৪ শতাংশ বল দখলের পাশাপাশি ১৫টি শটের মধ্যে ১০টিই লক্ষ্যে রেখেছিল তারা। অন্যদিকে মায়ামির ১০টি শটের মধ্যে মাত্র ৪টি লক্ষ্যে ছিল।

এ জয়ের পর ২২ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে সিনসিনাটির পয়েন্ট ৪৮। এক ম্যাচ বেশি খেলে ১৪ জয়ে মায়ামির পয়েন্ট ৪৭।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর