শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে বড় জয় ইংল্যান্ডের

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

দ্বিতীয় দিন শেষেই বোঝা যাচ্ছিল, লর্ডস টেস্ট জয় ইংল্যান্ডের জন্য সময়ের অপেক্ষা মাত্র। তৃতীয় দিন সকালে ১ ঘণ্টার পরই সেই কাজটাই করে ফেলল বেন স্টোকসরা। ইনিংস ও ১১৪ রানের জয়ে জেমস অ্যান্ডারসনের বিদায় রাঙালেন ইংলিশরা।

এবারের লর্ডস টেস্টকে অনেকেই অ্যান্ডারসনের টেস্ট আখ্যা দিয়েছেন। কেননা, ৪১ বছর বয়সী এই ফাস্ট বোলার আগেই জানিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। ফলে প্রথম দিন থেকেই এটি অ্যান্ডারসনের টেস্ট বনে যায়।

শেষ মুহূর্তে অ্যান্ডারসনও নিজের মত করেই রাঙিয়েছেন। ৬ উইকেটে ৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে দিনের ১৪তম ওভারে এসেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। অ্যান্ডারসন নেন সেই উইকেট। অ্যান্ডারসনের দুর্দান্ত এক ডেলিভারি জসুয়া ডি সিলভারর ব্যাটের কানা ছুঁয়ে জেমি স্মিথের গ্লাভসে চলে যায়। এতে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেন তিনি। এর আগে, প্রথম ইনিংসে ১ উইকেট পেয়েছিলেন।

এরপর ক্রিজে থিতু হতে পারেননি আলজারি জোসেফ ও সামার জোসেফ। তাদের ফেরান গাস অ্যাটকিনসন। পরে জেইডেন সিলসকে ফিরিয়ে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ফাইফার নেন তিনি। অভিষেক টেস্টে সব মিলিয়ে ১২ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন অ্যাটকিনসন। প্রথম ইনিংসে ৪৫ রানে ৭ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট ৬১ রানে নিয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ : ১২১ ও ৪৭ ওভারে ১৪৭ (মোতি ৩১, অ্যাথানেজ ২২, হোল্ডার ২০, লুইস ১৪; অ্যান্ডারসন ৩/৩১, অ্যাটকিনসন ৫/৬১, স্টোকস ২/২৫)।

ইংল্যান্ড ১ম ইনিংস : ৯০ ওভারে ৩৭১ (ক্রলি ৭৪, স্মিথ ৭০, রুট ৬৮, পোপ ৫৭, ব্রুক ৫০ , সিলস ৪/৭৭, মোতি ২/৪১, হোল্ডার ২/৫৮)।

ফল : ইংল্যান্ড ইনিংস ও ১১৪ রানে জয়ী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর