শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

পাকিস্তানে খেলতে যাবে না ভারত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১২৭ টাইম ভিউ

ভারত-পাকিস্তানের রাজনৈতি দ্বৈরথ অনেকদিন ধরেই চলে আসছে ক্রিকেট মাঠেও। এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ। ভারতের আপত্তির কারণেই গত এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। সামনেই চ্যাম্পিয়নস ট্রফি। এবার অন্তত কিছুটা আশা ছিল, হয়তো পাকিস্তানে খেলতে যাবে ভারত দল। কিন্তু এবারও পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে ভারত অনড় থাকছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে।

 

সর্বশেষ এশিয়া কাপেরও আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারতের আপত্তির কারণে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হয় শ্রীলঙ্কার মাটিতে। এবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতেও পাকিস্তানে দল পাঠাবে না ভারত, নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই বা শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চায় তারা। বিসিসিআইয়ের পক্ষ থেকেও বিষয়টি জানানো হবে আইসিসিকে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আইসিসির কাছে বিসিসিআই সরকারিভাবে জানাবে, যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ম্যাচ দুবাই অথবা শ্রীলঙ্কায় দেওয়া হয়।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাচ্ছে, ভারতীয় দল দেশটিতে খেলতে যাক। আইসিসির কাছে পাঠানো খসড়া সূচিতে তিনটি ভেন্যু বেছে নিয়েছে বাবর আজমের দেশ। এর মধ্যে ভারতের ম্যাচ রাখা হয়েছে লাহোরে। কারণ হিসেবে বলা হচ্ছে ভ্রমণ সংক্রান্ত নিরাপত্তা ঝুঁকি এড়ানো এবং ভারতীয় সীমান্তের কাছাকাছি শহরটির অবস্থান হওয়ার দেশটির ক্রিকেট ভক্তদের যাতায়াত সহজ হওয়ার কথা। ওই একই ভেন্যুতে টুর্নামেন্টের ফাইনালও হওয়ার কথা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর