রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

ফের জাতীয় দলে ফিরতে পারেন তামিম ইকবাল

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

জাতীয় দলের জার্সিতে প্রায় এক বছর আগে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন দেশসেরা ওপেনার।

গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন তামিম ইকবার। এরপর ওয়ানডে বিশ্বকাপে খেলার কথা থাকলেও, নাটকীয়ভাবে শেষ মুহূর্তে ছিটকে পড়েন তিনি। মাঝে প্রিমিয়ার লিগ ও বিপিএল দিয়ে মাঠে ফিরলেও জাতীয় দলের জার্সিতে আর নামা হয়নি বাঁহাতি ওপেনারের।

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। গুঞ্জন আছে, ওই টুর্নামেন্ট দিয়েই ফের জাতীয় দলে ফিরতে পারেন তামিম ইকবাল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর