শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

৬২ দিন পর মাঠে ফিরেই জোড়া গোল মেসির

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

অ্যাঙ্কেলের চোটের কারণে মাঠের বাহিরে ছিলেন মেসি। ৬২ দিন পর ফিরলেন মাঠে। মেজর লিগ সকারে ঘরের মাঠে প্রতিপক্ষ ফিলাডেলফিয়া। সেই ফিলাডেলফিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করে দলের জয়ে অবদান রাখলেন মেসি।

খেলার দুই মিনিটের মাথায় পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। মিকায়েল উরে’র গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। এরপর ২৬ মিনিটে ইন্টার মায়ামিকে সমতায় ফেরান মেসি। লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে স্কোর শিটে নিজের নাম তোলেন এলএমটেন।

এই গোলের ঠিক ৪ মিনিট পর মায়ামিকে আবারও আনন্দে ভাসান এই আর্জেন্টাইন তারকা। জর্ডি আলবার অ্যাসিস্ট থেকে গোল আদায় করে নেন মেসি।

ম্যাচের শেষের দিকে, ফিলাডেলফিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে মায়ামিকে ৩-১ ব্যবধানের জয় এনে দেন লুইস সুয়ারেজ। উল্লেখ্য, গত ১৫ জুলাই, কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলের চোটের কারণে মাঠ থেকে ছিটকে যান লিওনেল মেসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর