সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

তরুণ প্রজন্মের দেখানো পথেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মঈন খান

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বন্দুকের জোরে ১৫টি বছর সবাইকে দমিয়ে রেখেছিলেন স্বৈরশাসক শেখ হাসিনা। শিক্ষার্থী-জনতার গণঅভ্যুত্থানে শুধু স্বৈরাচারের পতনই হয়নি, কাপুরুষের মতো তারা পালিয়েও গেছে। এখন এই তরুণ প্রজন্মের দেখানো পথেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

সোমবার রাজধানীতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ‘জুলাই-আগস্ট’ বিপ্লবে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেয়া, আর্থিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রকামী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের একটা কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগের দোসররা যেন এ সরকারকে কব্জা করতে না পারে। তারা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। মুক্তিকামী ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করতে হবে।’বিএনপির এই নেতা বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টদের পতন হয়েছে। এটা আন্দোলনের প্রথম ধাপ। এখন বাংলাদেশের মানুষের অধিকারের আন্দোলনের পরবর্তী ধাপ জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেয়া।’

ড. মঈন খান জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের বিশেষ করে চোখে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসার জন্য চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হওয়া রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার পাশাপাশি তাদের আর্থিক সহায়তা দেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. আব্দুস সালাম, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, উপ-পরিচালক ডা. সোহেল, আহতদের চিকিৎসা সমন্বয়ক ডা. জাকিয়া সুলতানা নীলা প্রমুখ বক্তব্য দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর