বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১১

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১১৭ টাইম ভিউ

রাজধানীসহ সারাদেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে গত একদিনে (সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আক্রান্ত হয়ে আরও ৭ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসের প্রথম ১২ দিনেই ডেঙ্গুতে ৭০ জন মারা গেলেন।

চলতি বছরে এখন পর্যন্ত ৩৬৭ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে গত অক্টোবর মাসেই ১৩৪ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৭৪ হাজার ৮০০ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪১১ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ২৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা বিভাগে ১৩০ জন, বরিশাল বিভাগে ১০৮ জন, রাজশাহী বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ১৮ জন ও সিলেট বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে তিন হাজার ৯৮০ জন চিকিৎসা নিচ্ছিলেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর