বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

অটোরিকশা চালকদের অবরোধে ট্রেন চলাচল বন্ধ : রাজধানীজুড়ে জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৬৬ টাইম ভিউ

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইনে রিকশা ফেলে অবরোধ পালন করছেন চালকরা। বৃহস্পতিবারের এমন অবরোধ কর্মসূচিতে রাজধানীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া রাজধানীর সবগুলো মূল সড়কে সৃষ্টি হয়েছে যানজটের।

গেল মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের উদ্যোগ নেয়। এতে ক্ষুব্ধ রিকশাচালকরা বৃহস্পতিবার সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন শুরু করেন। এতে সৃষ্ট যানজটে ভোগান্তি পড়েছেন অফিসগামী যাত্রীরা।রাজধানীর মোহাম্মদপুর, বসিলা, শিয়া মসজিদ, আগারগাঁও, মিরপুর, মাজার রোডসহ বেশিরভাগ সড়কই অবরোধ করছেন তারা। মহাখালীতে ট্রেন লাইনে রিকশা রেখে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। এতে রাজধানীর সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারা ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।

ট্রেন যোগাযোগ বন্ধের কারণে বিপাকে পড়েছেন রাজধানী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী যাত্রীরা। রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।বসিলা এলাকার এক রিকশাচালক বলেন, সকালে রিকশা নিয়া বের হওয়ার পর আমার রিকশার তার কেটে দিয়েছে। আমি কারণ জিজ্ঞাসা করলে আমাকে চড়-থাপ্পড় মেরেছে। আমাদের দাবি, আমাদের রোজগারের পথ বন্ধ করা যাবে না।

প্রসঙ্গত, রাজধানীতে বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর