বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

পল্টনে শ্রম ভবন ঘেরাও করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

গাজীপুরের প্রিন্স জ্যাকার্স সোয়েটার্সের পাঁচ মাস এবং নায়াগ্রা গার্মেন্টস তিন মাসের বকেয়া বেতন এবং শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার দাবিতে পল্টনের শ্রম ভবন ঘেরাও করে রেখেছেন গার্মেন্টস দুটোর শ্রমিকরা। রোববার সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।

শ্রমিকরা জানান, প্রিন্স জ্যাকার্স সোয়েটার্সের মালিক তাদের ৫ মাসে বেতন দিচ্ছে না। পাশাপাশি নোটিশ ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে কারখানা। এছাড়া বহিরাগতের দিয়ে কারখানা ভাঙচুর চালিয়ে উল্টো শ্রমিকদের নামে মামলা দেওয়া হয়েছে। সে মামলায় দুই জন শ্রমিক কারাগারে আছেন। তাদের মুক্তি ও বেতনের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।

এদিকে, দুপুর থেকে বেতনের দাবিতে নায়াগ্রা গার্মেন্টসের শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। এ কারণে ভবনটিতে আটকে আছেন শ্রম ভবনের কর্মকর্তা-কর্মচারীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর