বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

এবার অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

অনুর্ধ্ব ১৯ নারী এশিয়া কাপের সেমিফাইনালে নেপালকে ৯ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। সেই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রেখেছে বাঘিনীরা। শিরোপা জেতার লক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর লাল সবুজের দলের প্রতিপক্ষ প্রতিবেশী দেশ ভারত।

দুবাইতে অনুষ্ঠিত সবশেষ ছেলেদের যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। সে টুর্নামেন্টেও আজিজুল হাকিম তামিমদের প্রতিপক্ষ ছিল ভারত। এবার সুমাইয়া অ্যান্ড কোং তামিমদের মতো একই কাজ করে দেখাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে বৃষ্টি বিঘ্ন ঘটানোয় পুরো ২০ ওভার খেলা হয়নি। ম্যাচের আয়ূ কমে নেমে আসে ১১ ওভারে। যেখানে আগে ব্যাট করে সবকটি ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫৪ রান তোলে নেপাল।

জবাবে ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলার মেয়েদের হয়ে ২৬ বলে সর্বোচ্চ ৩২ রান করেন ফাহমিদা ছোঁয়া। তিনটি বাউন্ডারি মারেন তিনি। জেতেন ম্যাচসেরার পুরস্কার।

এর আগে নেপালের হয়ে সর্বোচ্চ ১১ রান করেন সাবিত্রি ধামি। বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোভা, ছোঁয়া ও হাবিবা ইসলাম নেন একটি করে উইকেট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর