শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

জনগণকে সঙ্গে নিয়ে আমরা গণতন্ত্রের রাজনীতি করতে চাই: রাজিয়া দেলোয়ার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ টাইম ভিউ

মহান স্বধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন পুরণের সময় এসেছে।দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এ যাত্রায় সহযাত্রী হিসেবে   জনগণকে সাথে নিয়ে আমরা গণতন্ত্রের রাজনীতি করতে চাই ভোটাধিকার নিশ্চিতকরণসহ প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই।

২০ ডিসেম্বর (সোমবার) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির কর্মসূচী বাস্তবায়নে আয়োজিত এক প্রস্তুতি সভায় বিশেষ বক্তব্যে এসব কথা বলেন গোয়ালন্দ পৌর মহিলা বিএনপির আহ্বায়ক রাজিয়া দেলোয়ার রানী।

এসময় তিনি আরো বলেন,অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ড. মোহাম্মাদ ইউনুসের নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ। সম্প্রতি জাতির উদ্দেশ্যে এক ভাষণে ,আগামী ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের মাঝামাঝিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ না হওয়া পর্য্ন্ত রাষ্ট্র সংস্কারে অন্তরবর্তীকালীন সরকারকে আমাদের সার্বিক সহযোগীতা করা উচিৎ বলে আমি মনে করি। রাষ্ট্রীয় যেকোনো সঠিক সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তার পাশাপাশি কোনো অপশক্তি অন্যরূপে উদয় কিংবা কোনোরকম বিশৃঙ্খলার সুযোগ না পায় সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে।

এসময় রাজবাড়ী ১ আসনের সাবেক সাংসদ, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আগামী জাতীয়,সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে সংসদ প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বরাত দিয়ে

রানী আরো বলেন,আমার আমার রাজনৈতিক অভিভাবক তিনি। গণমানুষের নেতা আলী নেওয়াজ মাহমুদ বলেছেন,আগামী সংসদ নির্বাচনের প্রস্ততি গ্রহণ চলমান রয়েছে। দেশবাসীকে একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ  নির্বাচন উপহার দিতে বিএনপি নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে। এবিষয়ে দেশনায়ক তারেক রহমানের প্রতিটি নির্দেশনা মেনে চলতে হবে। ভোটাধিকার নিশ্চিত করণসহ প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করাই এখন প্রধান কাজ। এলক্ষ্যেই আগামী ৫  জানুয়ারী গোয়ালন্দে বিশাল গণসমাবেশ কর্মসূচী ঘোষণা ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।

দলে দলে আপনারা সমাবেশে যোগদান করে রাষ্ট্র নায়ক তারেক রহমান ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের হাতকে আরো শক্তিশালী করে তুলুন। এদিন আমরা দেখিয়ে দিতে চাই,গোয়ালন্দের মাটি বিএনপির ঘাঁটি।

এপর্যায়ে তার ভূয়সী প্রসংশা করে রানী আরো বলেন, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম একজন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও জনবান্ধব রাজনীতিবীদ। বলিষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে পরবর্তী প্রজন্মের জন্যে অনুকরণীয় এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তরুণ বয়সেই তিনি একজন উদীয়মান, সম্ভাবনাময় রাজনীতিবীদ হিসেবে সাবেক প্রেসিডেন্ট শহীদ  রহমানের ,একান্ত আস্থাভাজন ও প্রিয় ব্যাক্তিত্বরূপে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছিলেন। সেই সুবাদে পারিবারিকভাবেই সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্যলাভের সু্যোগ পান। বেগম খালেদা জিয়ার আস্থাভাজন হিসেবেও তিনি নিজের অবস্থান অটুট রেখে দক্ষতা ও পরিচ্ছন্নতার সাথে নিজের দায়িত্ব পালন করেন। ফলে রাজবাড়ী-১ আসনেরআপামর জনগণের হৃদয়ে আস্থার প্রতীকরূপে নিজেকে প্রতিস্থাপণে সক্ষম হয়েছিলেন তিনি।

রাজবাড়ী-১ আসনের সাবেক সাংসদ হিসেবে সফলতার সাথে দায়িত্বপালনসহ নিরবিচ্ছিন্নভাবে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন।  আধুনিক ও ডিজিটাল সোনার বাংলা বিনির্মাণ,  উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে বিশেষ ভূমিকা পালনসহ রাজবাড়ী -১ আসনের সর্বস্তরের মাটি ও মানুষের জীবনমান উন্নয়ন এবং ভাগ্যবদলে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বিকল্প শুধুমাত্র তিনি নিজেই।

আগামীতে রাজবাড়ী-গোয়ালন্দবাসী তথা দেশবাসীকে একটি গণতান্ত্রিক, অবাধ,সুষ্ঠু নির্বাচন উপহার, আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিপুলভোটে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত করে রাজবাড়ীবাসীর ভাগ্যবদলে পাশে থাকতে সভায় উপস্থিত রাজবাড়ী জেলা,গোয়ালন্দ উপজেলা,গোয়ালন্দ পৌর বিএনপি, অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানান রানী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর