বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রাফার পারফরম্যান্সে শুরু বিপিএলের মিউজিক ফেস্ট

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

পর্দা উঠল বিপিএল ২০২৫ আসরের। মাঠের লড়াই শুরু হতে এখনও সপ্তাহ খানেক বাকি থাকলেও দর্শক টানতে এবার মিউজিক ফেস্টের আয়োজন করল বিসিবি। ঠিক বিকেল ৩টা ৫০ মিনিটে শুরু হয় কনসার্ট। মূল আয়োজন শুরুর আগে অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালন করেন উপস্থিত দর্শক এবং কলাকুশলীরা।

রাফার সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হলো এই আয়োজন। ঠিক রাত সাড়ে ৮টায় মঞ্চে উঠার কথা আয়োজনের অন্যতম আকর্ষণ রাহাত ফাতেহ আলী খানের। ফাতেহ আলী খান ছাড়াও পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মাইলস, জেফার, অ্যাভয়েডরাফা এবং মুজা। এই অনুষ্ঠানের মাধ্যমে বিপিএলের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে বলে প্রত্যাশা আয়োজকদের।

বিকেল ৫টা পর্যন্ত মঞ্চ মাতাবেন রাফা। এরপর ২০মিনিট বিরতি দিয়ে মঞ্চে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ৫টা ৩৮ মিনিটে মঞ্চে উঠবেন জেফার ও তার দল। ২মিনিটের একটি শো’তে জুলাই গণঅভ্যুত্থানকে তুলে ধরবেন তারা।

৬টা থেকে পরের এক ঘণ্টা মঞ্চ কাঁপাবেন জেফার, মুজা, সঞ্জয়রা। সন্ধ্যা ৭টায় উঠবে মাইলস। একঘণ্টা মঞ্চে থাকবে তারা। এরপর ৩০মিনিট পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজেদের বক্তব্য তুলে ধরবেন। আসল চমক রাহাত ফাতেহ আলী খান মঞ্চে উঠবেন রাত সাড়ে ৮টায়। ১৮০ মিনিট ধরে মঞ্চে গান গাইবেন তিনি। এরজন্য অবশ্য সাড়ে ৩ কোটি টাকাও নিচ্ছেন এই পাকিস্তানি সঙ্গীত শিল্পী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর